২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৬ AM

সীমানা নির্ধারণ নিয়ে আদালতে মামলা চলমান

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ১১:৪৬:৫৫ PM

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা

ছবি:সংগৃহীত


প্রতিষ্ঠার ২২ বছর পেরিয়ে গেলেও কোনো নির্বাচিত মেয়র পায়নি হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভা। আসন্ন পৌরসভা নির্বাচন সামনে রেখে জেলার পাঁচটি পৌরসভার ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হলেও সেখানে নাম নেই আজমিরীগঞ্জ পৌরসভার। পৌরসভার সীমানা নির্ধারণ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় নির্বাচনসংক্রান্ত কার্যক্রম এগিয়ে নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

 এতে প্রতিষ্ঠার ২২ বছর পরও নির্বাচিত জনপ্রতিনিধি না পাওয়া আজমিরীগঞ্জ পৌরসভার নির্বাচন নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গত ১০ আগস্ট জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলার পাঁচটি পৌরসভার সব ভোটার এলাকার ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়। তালিকায় রয়েছে নবীগঞ্জ, হবিগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট শায়েস্তাগঞ্জ পৌরসভা। এসব পৌরসভার খসড়া ভোটকেন্দ্রের তালিকা জেলা নির্বাচন অফিস, সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস পৌরসভার নোটিশ বোর্ডে পরিদর্শনের জন্য রাখা হয়েছে।

 তবে ওই তালিকায় আজমিরীগঞ্জ পৌরসভার নাম নেই। কেন পৌরসভার ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়নি, বিজ্ঞপ্তিতে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

 বিষয়টি জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, ‘আদালতে সীমানা নির্ধারণ নিয়ে মামলা থাকায় কিছু করা যাচ্ছে না।

আজমিরীগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালের ২১ জানুয়ারি। প্রায় সাড়ে বর্গকিলোমিটার আয়তনের পৌরসভাটিশ্রেণির স্থানীয় সরকার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকেই প্রশাসক দিয়ে পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পর্যন্ত ১৪ জন প্রশাসক পৌরসভাটির দায়িত্ব পালন করেছেন।

তবে প্রতিষ্ঠার ২২ বছর পেরিয়ে গেলেও কোনো নির্বাচিত মেয়র পৌরসভাটির দায়িত্ব পালন করেননি। ফলে এবারও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর