গোয়াইনঘাটে ওয়াশবিষয়ক সচেতনতা ক্যাম্পেইন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৬ PM

গোয়াইনঘাটে ওয়াশবিষয়ক সচেতনতা ক্যাম্পেইন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ০৯:২৬:৩২ PM

গোয়াইনঘাটে  ওয়াশবিষয়ক সচেতনতা ক্যাম্পেইন

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মধ্যে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন ও অনুশীলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ কর্মসূচির আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি। এতে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের নিরাপদ পানি ব্যবহার, স্যানিটেশন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন করানো হয়।

ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির ওয়াশ ফ্যাসিলিটেটর আফজল হোসেনের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির ম্যানেজার শেলি তেরেজা কস্তা ও অ্যাডভোকেসি অ্যাসিস্ট্যান্ট বিজয়া চিসিম।

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন ওয়াশ ফ্যাসিলিটেটর মাসুমা আক্তার। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন শেষে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন