তারেকের ভা র ত সফর নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৮ PM

তারেকের ভা র ত সফর নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৬ ০৯:৪৯:৪৬ PM

তারেকের ভা র ত সফর নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। আগামী ২৩ থেকে ২৫ আগস্ট নয়াদিল্লি সফর করতে পারেন বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর আজ শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান তিনি।প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ রয়টার্সকে বলেন, ‘সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের হস্তান্তরের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।’

এদিকে আজ নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকেও সম্ভাব্য সফর নিয়ে প্রশ্ন করেন একজন সাংবাদিক। জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর নিয়ে এ মুহূর্তে আমার কিছু বলার নেই। কোনো অগ্রগতি হলে জানানো হবে।’অন্যদিকে, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। আজ দুপুরেই তারেক রহমানের আসন্ন দিল্লি সফর ঘিরে একটি প্রাতিষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই তা তড়িঘড়ি প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন