সিলেটে নানার বাড়ি থেকে কি*শোরীর ঝু*লন্ত লা*শ উ*দ্ধার
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৩ PM

ম*য়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর

সিলেটে নানার বাড়ি থেকে কি*শোরীর ঝু*লন্ত লা*শ উ*দ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৮/২০২৬ ০৫:৫৭:০৫ PM

সিলেটে নানার বাড়ি থেকে কি*শোরীর ঝু*লন্ত লা*শ উ*দ্ধার

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীর জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের মিরেরগাঁও এলাকায় নুরী (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত নুরী মিরেরগাঁও গ্রামের জুবায়ের আহমদের মেয়ে। তবে তার লাশ উদ্ধার করা হয় নানার বাড়ি থেকে।

জালালাবাদ থানার পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১১টার পর নুরীর নানা পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানান। ওই সময় নুরী নানার বাড়িতেই ছিল। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবিব।

পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নুরীর মানসিক সমস্যা ছিল বলে পরিবার দাবি করেছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ কী এবং এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা-তা ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

নুরীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

জালালাবাদ থানার ওসি মো. শামসুল হাবিব বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ