ছবি:সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্দেশনায় চারখাই পুলিশ ক্যাম্পের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি নোহা গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-জকিগঞ্জ উপজেলার আমলসীত গ্রামের এখলাছুর রহমানের ছেলে উসমান উদ্দিন ওরফে মারুফ (২৯), ডেমারগ্রাম এলাকার মাতাব উদ্দিনের ছেলে পারভেজ আহমেদ (২৫) এবং আমলসীত গ্রামের সেলিম উদ্দিনের ছেলে আশরাফুল হক।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




