কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ PM

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নে ক্ষু*ব্ধ প্রতিমন্ত্রী

কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ১০:০৭:১৯ PM

কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির

ছবি:সংগৃহীত


ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না-এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি প্রশ্ন তোলেন, ‘কে এটা নিয়ে নিউজ করেছে, কার এত জ্বালা?’

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক হুমায়ুন কবিরকে প্রশ্ন করেন, তাঁর ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সে বিষয়ে তাঁর বক্তব্য প্রয়োজন। জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বাংলাদেশি।’ দেশের নাগরিকত্ব বা বাংলাদেশের প্রতি তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তবে হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, সাংবাদিকের মূল প্রশ্নের স্পষ্ট উত্তর দেননি। বরং বিষয়টি নিয়ে সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা প্রসঙ্গে তিনি জানতে চান, ‘কে নিউজ করেছে এটা?’

সাংবাদিকেরা জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে। তখন প্রতিমন্ত্রী বলেন, ‘কার এত জ্বালা যে কাজ করতে দেবে না?’ এ সময় তিনি ২০০৮ সালের রাজনৈতিক পরিস্থিতি এবং মইনউদ্দিন-ফখরুদ্দীনের সময়ের প্রসঙ্গও টেনে আনেন।

হুমায়ুন কবির বলেন, দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ, দেশপ্রেমিক নাগরিক, গণমাধ্যম এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।

এর আগে গত শুক্রবার বিএনপি সরকারের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় নতুন পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন। তাঁদের মধ্যে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। এর আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

শৈশব থেকে যুক্তরাজ্যে বেড়ে ওঠা হুমায়ুন কবির দেশটির লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একাধিক সূত্রে তাঁর ব্রিটিশ নাগরিকত্ব থাকার কথা জানা গেলেও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে বা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকে না। একই যোগ্যতা মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহী।

তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের বিভিন্ন অংশীদার বাংলাদেশের নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মক্কাকে বাংলাদেশের মানুষের হৃদয়ের সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ইসলামিক দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা সহযোগিতা বা চুক্তি হলে বাংলাদেশ সেখানে যুক্ত হওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা সময়ের সঙ্গে পরিষ্কার হবে বলে জানান তিনি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিউকের অনুষ্ঠানে যাচ্ছেন না আরিফুল হক, সামনে এলো দুই নেতার দূ*রত্ব
কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ