ছাতক একটি স্পর্শকাতর নারী ও শিশু নির্যাতন মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) জাহাঙ্গীরের বিরুদ্ধে পক্ষপাতিত্ব,আসামিদের সাথে আঁতাত এবং দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।মামলার সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচারের স্বার্থে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবি জানিয়ে সুনামগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত আবেদন করেছেন মামলার বাদী আসাদুর রহমান। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এই লিখিত আবেদন জমা দেন তিনি।
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র আসাদুর রহমান বাদী হয়ে একই গ্রামের ছাদ মিয়া গংদের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আদালতে জি.আর মামলা নং- ২৬৯/২০২৬ ইং (ছাতক) হিসেবে নথিভুক্ত হয়, যার ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৪) (ক) তৎসহ ৪৪৮/৩২৩ পেনাল কোড। মামলার দায়েরের পর ছাতক থানার এসআই জাহাঙ্গীরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
মামলার বাদী আসাদুর রহমান অভিযোগ করে বলেন, "তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর দায়িত্ব পাওয়ার পর থেকেই মূল আসামি ছাদ মিয়া ও তার লোকজনের পক্ষ অবলম্বন করছেন তিনি। এটি নারী নির্যাতনের মামলা হলেও তিনি আসামিদের সাথে আঁতাত এবং দায়িত্বে অবহেলার করছেন। এমন কি মামলার বাদী আসাদুর রহমানের সাথে দূর্ব্যবহারও করছেন এসআই জাহাঙ্গীর।
তিনি এই কর্মকর্তার তদন্তে চরম অনাস্থা প্রকাশ করেন এবং তদন্তভার পরিবর্তন করে অন্য কাউকে দায়িত্ব প্রদানের জন্য সুনামগঞ্জ পুলিশ সুপারের নিকট আবেদন করেন।
জৈন্তাবার্তা/ সুলতানা




