সুনামগঞ্জে এনসিপি নেতার ম'রদে'হ উ'দ্ধার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ PM

সুনামগঞ্জে এনসিপি নেতার ম'রদে'হ উ'দ্ধার

ধর্মপাশা প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ০১:৩১:৩৫ PM

সুনামগঞ্জে এনসিপি নেতার ম'রদে'হ উ'দ্ধার


সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় নিজ বসতঘর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

ওই নেতার নাম মো. শাহীন কাদির (৪৮)। তিনি পশ্চিমপাড়া গ্রামের মৃত সুনু কাদিরের ছেলে এবং এনসিপির ধর্মপাশা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে শাহীন কাদির বসতঘরের একটি কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে রাতের খাবারের জন্য ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে কক্ষের আড়ার সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত ম'রদে'হ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৯টার দিকে ম'রদে'হ উদ্ধার করে।

শাহীন কাদিরের ভাতিজা আসিফ আহমেদ জানান, তাঁর চাচা দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন এবং প্রায়ই ব্যথায় কাতরাতেন। চিকিৎসা করেও তেমন সুফল পাননি।

এনসিপির ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক আজিজুল হক বলেন, কেন তিনি এমন পথ বেছে নিলেন, তা বুঝতে পারছি না। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।

ধর্মপাশা থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ম'রদে'হ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আ'ত্ম'হ'ত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃ'ত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর