এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ PM

এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ০৬:১০:১২ PM

এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংগৃহীত


সুনামগঞ্জের ধর্মপাশায় এনসিপি নেতা শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে শাহীনের নিজ বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহীন ধর্মপাশা গ্রামের প্রয়াত লোকমান তালুকদারের ছেলে ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্মপাশা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোহাম্মদ ইমাম হোসেন।

এনসিপির ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক আজিজুল হক বলেন, ‘শাহীন কাদির কেন আত্মহত্যার পথ বেছে নিলেন, তা বুঝে উঠতে পারছি না। তাঁর মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।’    

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোহাম্মদ ইমাম হোসেন জানান, ওই ব্যক্তির (শাহীন) ছোট ভাই মহসিন তাকে প্রথম ঝুলতে দেখে। শাহীন মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন জানা গেছে। তবে এ ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা