সিলেট বিভাগ গণদাবি পরিষদের ফ্রান্স শাখার আহ্বায়ক কমিটি গঠন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

সিলেট বিভাগ গণদাবি পরিষদের ফ্রান্স শাখার আহ্বায়ক কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০৯:১৫:২৭ অপরাহ্ন

সিলেট বিভাগ গণদাবি পরিষদের ফ্রান্স শাখার আহ্বায়ক কমিটি গঠন

ছবি:সংগৃহীত


ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাঁদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ ফ্রান্স শাখার ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এ কমিটির অনুমোদন দিয়েছেন। অনুমোদিত কমিটিতে আজাদ মিয়াকে আহ্বায়ক এবং আব্দুল মোমিত (রোমেল)-কে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনোয়ার হোসেন (মোজাহিদ), মো. তাজ উদ্দিন, সালাহ উদ্দিন আহমেদ ও তৌফিকুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন বদরুল বিন আফরোজ, আনসারী মোহাম্মদ আজাদ ও জিল্লুর রহমান।

এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম ও সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন। একই সঙ্গে অভিনন্দন জানিয়েছেন পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক সানি আহমদ সুমন এবং নিউইয়র্ক শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান চৌধুরীসহ কেন্দ্রীয় কমিটির নেতারা।

এক অভিনন্দন বার্তায় কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি শিগগিরই ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সাধারণ সভা আয়োজন করবে এবং পূর্ণাঙ্গ শাখা কমিটি গঠনের উদ্যোগ নেবে। এর মাধ্যমে ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, সিলেট বিভাগের প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মতান্ত্রিকভাবে কাজ করা এবং তাঁদের অধিকার আদায়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সংগঠনের নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রবাসীরা নিজেদের ন্যায্য দাবি আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অভিনন্দন বার্তায় অধ্যাপক এম শফিকুর রহমান প্রবাসীদের দীর্ঘদিনের দাবি তুলে ধরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত, কাতার ও সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যের এয়ারলাইনসগুলোকে ফ্লাইট পরিচালনার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া তিনি ফ্রান্সসহ বিভিন্ন দেশের শাখার নেতাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী