ইউকে জমিয়ত নেতা মাওলানা শামীম আহমদকে বিমানবন্দরে সংবর্ধনা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

ইউকে জমিয়ত নেতা মাওলানা শামীম আহমদকে বিমানবন্দরে সংবর্ধনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ১০:০৯:৩০ অপরাহ্ন

ইউকে জমিয়ত নেতা মাওলানা শামীম আহমদকে বিমানবন্দরে সংবর্ধনা

ছবি:সংগৃহীত


যুক্তরাজ্য (ইউকে) জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শামীম আহমদ দেশে ফেরায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার নেতারা।

রোববার (১১ অক্টোবর) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ। পরে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে এলাকাবাসীর উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা সভায় বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম, জেলা জমিয়ত নেতা মাওলানা শরিফ আহমদ শাহান, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির।

এ ছাড়া বক্তব্য দেন যুবনেতা রেজাউল করিম রাজু, জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সহসভাপতি মাহমুদুল হাসান নোমান এবং জমিয়ত নেতা মাওলানা এনামুল হক ও মাওলানা সাইফুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফিজ আযাদ আহমদ, ছাত্রনেতা শফিউল আলম তুহিন, তুফায়েল আহমদ মাহের, হাফিজ শামসুজ্জ




জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী