হবিগঞ্জে বাসচা/পায় মোটরসাইকেল আরোহী নি/হত
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

হবিগঞ্জে বাসচা/পায় মোটরসাইকেল আরোহী নি/হত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৬ ০৮:১৯:০৩ অপরাহ্ন

হবিগঞ্জে বাসচা/পায় মোটরসাইকেল আরোহী নি/হত

ছবি:সংগৃহীত


 সিলেট-ঢাকা মহাসড়কের আওতাধীন হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তানভীর আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা এলাকার সবরাজ মিয়ার ছেলে। তাঁর পৈতৃক বাড়ি সিলেটে। ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর নানাবাড়ি লাখাইয়ে থেকে বেড়ে ওঠেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর শায়েস্তাগঞ্জের একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন। একটি নষ্ট কম্পিউটার মেরামতের জন্য মোটরসাইকেল নিয়ে হবিগঞ্জ শহরে গিয়েছিলেন তিনি। কাজ শেষে বাড়ি ফেরার পথে রতনপুর এলাকায় একটি টমটমকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বিরতিহীন পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তানভীরের মৃত্যু হয়।

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক জানান, দুর্ঘটনার পর তানভীরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে এডিএম বরাবর লিখিত আবেদন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিরোনামটি আরও নির্ভুল করুনপ্রতিবেদনটি আরও সংক্ষিপ্ত করুন

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু
সিলেট টেস্টে দারুণ শুরু বাংলাদেশের
সিলেটে ৯ লাখ ৮০ হাজার টাকার ভা/রতীয় কম্বলসহ আট/ক ২
সিসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য মালেকের বিশেষ বৈঠক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে ২০৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনাধীন: সিসিক প্রশাসক