এআই দিয়ে করা
সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি বাজারে ‘শেখ হাসিনা ফিরবে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গাছবাড়ি আইডিয়্যাল কলেজে অধ্যয়নরত কয়েকজন ছাত্রলীগ কর্মী ও তাঁদের সঙ্গে থাকা আরও কয়েকজন একটি কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে হঠাৎ মিছিল শুরু করেন। এতে ২০ থেকে ২৫ জন অংশ নেন বলে জানা গেছে। মিছিলটি প্রায় চার থেকে পাঁচ মিনিট স্থায়ী হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা ফিরবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের খবর পেয়ে কানাইঘাট থানা-পুলিশ গাছবাড়ি বাজার এলাকায় যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




