ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বামীর মুখ ও মাথা থেঁতলে দিয়েছে স্ত্রী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বামীর মুখ ও মাথা থেঁতলে দিয়েছে স্ত্রী

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ০৫:৫৩:১৪ অপরাহ্ন

ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বামীর মুখ ও মাথা থেঁতলে দিয়েছে স্ত্রী

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্বামী মামুন মিয়াকে (৩২) খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় মসলা পেষার পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডল থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী মমতা বেগমের (২৫) বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মামুন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে মামুনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার পর স্ত্রী মমতা বেগম বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন স্বজনেরা। মামুন মিয়া শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে।

 অভিযুক্ত স্ত্রী মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় ৫-৬ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। মামুনের পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় মমতা বেগম মসলা পেষার পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনের অংশ ও মুখমণ্ডলে আঘাত করে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে ফেলে রেখে স্ত্রী পালিয়ে যান। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মামুনের গুরুতর আহত অবস্থার ছবি প্রকাশ করে তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। ছবিতে তাঁর মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা