তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৬ ০১:২৫:৪০ অপরাহ্ন

তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন


সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ব্যাংকটির তাহিরপুর শাখায় এ ঘটনা ঘটে। তবে নাইট গার্ডের সতর্কতা ও স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ব্যাংকটি।

জানা যায়, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্বে ছিলেন নাইট গার্ড হরিদাশ বর্মন। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করলে ব্যাংকের কর্মী, পাশের বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে আসেন। পরে সম্মিলিতভাবে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় ব্যাংকের কাঠের দরজার কিছু অংশ পুড়ে গেছে। তবে ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র, অর্থসহ অন্যান্য মালামাল অক্ষত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখা ব্যবস্থাপক আবু হানিফ বলেন, গভীর রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা ব্যাংকে আগুন ধরিয়ে দেয়। শব্দ শুনে নাইট গার্ড চিৎকার করলে ব্যাংকে থাকা স্টাফ ও পাশের পরিবারের লোকজন এগিয়ে আসেন। আগুনে শুধু কাঠের দরজা পুড়েছে। পানি দিয়ে তা নেভানো হয়েছে। এ সময় পুলিশ টহলে ছিল। টহল শেষ করে থানায় পৌঁছামাত্র আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় জিডি করার জন্য থানায় আছি।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও অগ্নিসংযোগের প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সশস্ত্র বাহিনী দিবস: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতা রক্ষার অঙ্গীকার
তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ: মুক্তাদির
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর :বাণিজ্যমন্ত্রী
মৌলভীবাজারে পু/শইনের চেষ্টা প্রতিহত করল বি/জিবি
জৈন্তাপুর ও কানাইঘাটে ৭ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আ/গু/ন
সংবাদ প্রকাশের পর কাটেঙ্গা বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
রাংপানি নদীতে অবৈধ মাটি কাটার হিড়িক, অভিযানে পালালেন শ্রমিকরা
সড়ক প্রশস্তকরণে জায়গা না ছাড়লে সুউচ্চ ভবন নির্মাণের সুযোগও সীমিত হবে