সুনামগঞ্জ সী/মান্তে অ/বৈধ পণ্য জ/ব্দ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সুনামগঞ্জ সী/মান্তে অ/বৈধ পণ্য জ/ব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ০২:২৯:০৮ অপরাহ্ন

সুনামগঞ্জ সী/মান্তে অ/বৈধ পণ্য জ/ব্দ


সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার ৬৮০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের বাংলাদেশি ও ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে আটক বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: