কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ০১ জন কর্মী গ্রেফতার
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ০১ জন কর্মী গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ০৫:৪৫:৩৪ অপরাহ্ন

কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ০১ জন কর্মী গ্রেফতার

সংগৃহীত


অদ্য ২৪/১১/২০২৬ খ্রি. তারিখ ভোর ০৫:৩০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন ছড়ারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানার এফআইআর নং-৪২, তারিখ- ১৯ নভেম্বর ২০২৬ খ্রি.; জিআর নং-৫৬১, তারিখ- ১৯ নভেম্বর ২০২৬ খ্রি.; ধারা- ১৫(৩)/২৫ডি, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর মামলার সন্দিগ্ধ আসামি রেহান আহম্মেদ সাব্বির (২৫), পিতা- আবুল লেইছ, মাতা- সালেহা বেগম, সাং- বাসা নং- সুগন্ধা-১৩, ব্লক-বি, ছড়ারপাড়, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট‘কে আটক করেন। উল্লেখিত আসামী আওয়ামীলীগের সক্রিয় কর্মী।

এছাড়া, সিডিএমএস (CDMS) পর্যালোচনায় আটককৃত রেহান আহম্মেদ সাব্বিরের(২৫) এর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোড, ১৮৬০-এর ধারায় দায়েরকৃত মামলার আসামি হিসেবেও তথ্য পাওয়া যায়।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: