বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি বেড ও ম্যাট্রেস উপহার
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

বিএনপি নেতা আব্দুল গনির মানবিক উদ্যোগ

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি বেড ও ম্যাট্রেস উপহার

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ০৭:৫০:৫৩ অপরাহ্ন

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ৫০টি বেড ও ম্যাট্রেস উপহার

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের চিকিৎসাসেবা ও শয্যা সংকট নিরসনে মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপি নেতা  আব্দুল গনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর)] দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মৌলভীবাজারের ১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর উপস্থিতিতে তিনি উপহার স্বরূপ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৫০টি ম্যাট্রেস ও বেড হস্তান্তর করেছেন।

উপহার প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, হাসপাতালের সেবার মান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা প্রয়োজন। আব্দুল গনী রোগীদের কল্যাণে যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজের অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপহার দাতা বিএনপি নেতা আব্দুল গনি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সংসদ সদস্যে রাজনৈতিক সচিব জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুরমান আলী, সাবেক আহ্বায়ক সাব্বির আহমদ দুদু প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: