বড়লেখায় আমনের বাম্পার ফলন, সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

বড়লেখায় আমনের বাম্পার ফলন, সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ০৬:৫২:১৩ অপরাহ্ন

বড়লেখায় আমনের বাম্পার ফলন, সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন

সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটেছে। এরই ধারাবাহিকতায় প্রান্তিক কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রম শুরু করেছে উপজেলা খাদ্য বিভাগ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সরকারি খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা -জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব, উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আমিনুল ইসলাম ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার রায় প্রমুখ।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় এবছর ৮ হাজার ৮শ’ ৮২ হেক্টর জমিতে আমনের চাষাবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। চলতি মৌসুমে উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি ৩৫ টাকা কেজি দরে মোট সাড়ে ৪শ’ (৪৫০) মেট্রিক টন আমন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ ছাড়াই প্রকৃত কৃষকরা যেন সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুকুল আবহওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত ও চাষীদের পরিশ্রমে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিআরটিএতে ঘু/ষ ছাড়া মেলে না ফিটনেস, দুদকের অভিযানে মিলল সত্যতা
জৈন্তাপুরে ১৯টি প্লাস্টিক বি/স্ফো/রক ও নে/শাজাতীয় সিরাপ উ/দ্ধার
গোয়াইনঘাটে চাচাতো ভাইকে ছু/রিকাঘা/তে খু/ন, যুবক আ/টক
বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার