সিলেট বিআরটিএতে ঘু/ষ ছাড়া মেলে না ফিটনেস, দুদকের অভিযানে মিলল সত্যতা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সিলেট বিআরটিএতে ঘু/ষ ছাড়া মেলে না ফিটনেস, দুদকের অভিযানে মিলল সত্যতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ০৭:২৮:২৪ অপরাহ্ন

সিলেট বিআরটিএতে ঘু/ষ ছাড়া মেলে না ফিটনেস, দুদকের অভিযানে মিলল সত্যতা

ছবি:সংগৃহীত


সিলেট বিআরটিএ কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নকে কেন্দ্র করে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ২টার দিকে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর বিআরটিএর সিলেট কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নের জন্য মোট ৭১টি আবেদন জমা পড়ে। এসব আবেদনের বিপরীতে ৭১টি গাড়ি পরিদর্শন করা হয়। এর মধ্যে একটি গাড়ির ফিটনেস নবায়নের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

অভিযোগ অনুযায়ী, ওই গাড়ির ইঞ্জিন নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য সঠিক থাকা সত্ত্বেও পরিদর্শনকারী বিআরটিএ কর্মকর্তা ইঞ্জিন নম্বরের ওপর নীল কালিতে বিশেষ গোল চিহ্ন দিয়ে সেটিকে ভুল হিসেবে উল্লেখ করেন। পরে তিনি সেখান থেকে চলে যান। এর কিছুক্ষণ পর এক দালাল এসে ফিটনেস নবায়নের জন্য টাকা দাবি করেন। একপর্যায়ে ওই দালালকে ৩ হাজার ৭০০ টাকা দেওয়ার পর গাড়িটির ফিটনেস নবায়ন করা হয়।

সিলেট সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সুবেল আহমদ বলেন, ‘বিআরটিএ কার্যালয়ের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানি, দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের বিনিময়ে সেবা প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদক এ অভিযান পরিচালনা করে।’

তিনি আরও বলেন, ‘অভিযানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় কিছু রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সেগুলো পাওয়ার পর পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনার বরাবর দাখিল করা হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট বিআরটিএতে ঘু/ষ ছাড়া মেলে না ফিটনেস, দুদকের অভিযানে মিলল সত্যতা
জৈন্তাপুরে ১৯টি প্লাস্টিক বি/স্ফো/রক ও নে/শাজাতীয় সিরাপ উ/দ্ধার
গোয়াইনঘাটে চাচাতো ভাইকে ছু/রিকাঘা/তে খু/ন, যুবক আ/টক
বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার