সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ী যারা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ী যারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ০৭:৫৮:০৮ অপরাহ্ন

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ী যারা

ছবি:সংগৃহীত


সিলেট জেলা প্রেসক্লাবের আয়োজনে এবং দৈনিক জৈন্তাবার্তার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সম্পন্ন হয়েছে। ১৫ দিনের উৎসবমুখর আয়োজন শেষে রোববার (২২ নভেম্বর) রাতে সবকটি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন, রানারআপ ও ফাইনালিস্টদের নাম ঘোষণা করা হয়েছে।

সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নির্মল বিনোদনের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সিলেট জেলা প্রেসক্লাবের নবীন-প্রবীণ সদস্যরা দাবা, ক্যারাম, ছক্কা লুডু, সাপ লুডু, গাফলা, ব্রে, কলব্রিজ ও টুয়েন্টি নাইনসহ বিভিন্ন ইনডোর গেমে অংশ নেন। প্রতিটি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন।

প্রতিযোগিতার ফলাফলে দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন রবি কিরণ সিংহ এবং রানারআপ তুহিন আহমদ। ক্যারাম এককে চ্যাম্পিয়ন মঈন উদ্দিন ও রানারআপ মোহাম্মদ নাসির উদ্দিন। ক্যারাম দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন মঈন উদ্দিন ও নবীন সোহেল জুটি। রানারআপ হয়েছেন মুকিত রহমানী ও রজত কান্তি চক্রবর্তী জুটি।

ছক্কা লুডুতে চ্যাম্পিয়ন ইউসুফ আলী, রানারআপ রজত কান্তি চক্রবর্তী। এ ইভেন্টে ফাইনালিস্ট ছিলেন অমিতা সিনহা ও আহমেদ জামিল। সাপ লুডুতে চ্যাম্পিয়ন ইউসুফ আলী এবং রানারআপ এসএম মিজানুর রহমান। ফাইনালিস্ট ছিলেন দেবাশীষ দেবু ও নেহার রঞ্জন পুরকায়স্থ।

গাফলা ইভেন্টে চ্যাম্পিয়ন হাসান সিকদার সেলিম, রানারআপ আনন্দ সরকার। ফাইনালিস্ট ছিলেন ইউসুফ আলী ও মিটু দাশ জয়। ব্রে ইভেন্টে চ্যাম্পিয়ন লিয়াকত শাহ ফরিদী এবং রানারআপ নেহার রঞ্জন পুরকায়স্থ। ফাইনালিস্ট ছিলেন আনন্দ সরকার ও সুব্রত দাশ।

কলব্রিজে চ্যাম্পিয়ন হয়েছেন নবীন সোহেল এবং রানারআপ সুব্রত দাশ। এ ইভেন্টে ফাইনালিস্ট ছিলেন হাসান শিকদার সেলিম ও মৃণাল কান্তি দাশ। অন্যদিকে, টুয়েন্টি নাইন ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন রবি কিরণ সিংহ ও সুব্রত দাশ জুটি। রানারআপ হয়েছেন ইউসুফ আলী ও পিংকু ধর জুটি।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে এবং দৈনিক জৈন্তাবার্তার পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টানা ১৫ দিন ধরে বিভিন্ন ইভেন্টের খেলা ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। বিজয়ীদের মধ্যে কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট বিআরটিএতে ঘু/ষ ছাড়া মেলে না ফিটনেস, দুদকের অভিযানে মিলল সত্যতা
জৈন্তাপুরে ১৯টি প্লাস্টিক বি/স্ফো/রক ও নে/শাজাতীয় সিরাপ উ/দ্ধার
গোয়াইনঘাটে চাচাতো ভাইকে ছু/রিকাঘা/তে খু/ন, যুবক আ/টক
বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার