দ্বিতীয় টেস্টে নেই মুশফিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

দ্বিতীয় টেস্টে নেই মুশফিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৬ ০৭:০২:২২ অপরাহ্ন

দ্বিতীয় টেস্টে নেই মুশফিক

সংগৃহীত


ব্যাট হাতে ছন্দহীন মুশফিকুর রহিম। সবশেষ ১১ ইনিংসে মাত্র একটি ফিফটি করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে মলিন ছিলেন। প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি; দ্বিতীয় ইনিংসে ২২। দ্বিতীয় টেস্টে তাকে একাদশে রাখা উচিত কিনা, এসব নিয়ে চলছিল আলোচনার ঝড়। শেষ পর্যন্ত মুশফিককে নেওয়া বা না দেওয়ার দ্বন্দ্বে পড়তে হচ্ছে না টিম ম্যানেজমেন্টকে। কেননা কুঁচকির চোটে ছিটকে গেছেন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটসম্যান। দ.আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তার। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিকের না খেলার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুশফিকের কুঁচকির এই চোট পুরনো। জোহানেসবার্গ টেস্টে ব্যাটিংয়ের সময় আবার মাথাচাড়া দিয়েছে তা। অস্বস্তি নিয়ে ব্যাট করেছেন তিনি। বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। কুঁচকির সেই চোটের কারণেই তার আগামীকাল থেকে সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, ‘প্রথম টেস্ট ম্যাচ চলাকালে মুশফিকুর তার বাম কুঁচকিতে তীব্র ব্যথার কথা জানান। টেস্টের পর তার এমআরআই স্ক্যান করা হয় এবং রিপোর্টে পেলভিসের হাড়ের চারপাশে কিছুটা প্রদাহ ও জ্বালাপোড়া ধরা পড়েছে। এই ধকল কাটিয়ে উঠতে এবং চোট যেন আর না বাড়ে তা নিশ্চিত করতে তার তাৎক্ষণিক বিশ্রাম ও সুনির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়া প্রয়োজন। ফলে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে না।’

দক্ষিণ আফ্রিকায় ভালো করার আশা ছিল বাংলাদেশের। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় জোহানেসবার্গে প্রথম টেস্ট ৯ উইকেটে হেরেছে তারা। ওই টেস্টে মুশফিক ছিলেন বিবর্ণ। প্রথম ইনিংসে ছয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। রাবাদার প্রথম বলেই হারমারের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ড্রেসিংরুমে ফেরেন। দ্বিতীয় ইনিংসেও হাসেনি তার ব্যাট। ৬২ বলে ব্যক্তিগত ২২ রানে আউট হন তিনি। শুধু দক্ষিণ আফ্রিকার মাটিতেই নয়; শেষ ১১ ইনিংসে মাত্র একটি ফিফটি করেছেন তিনি। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে ৮১ রান করেছিলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ৩৪ ও ৪৯ এবং জোহানেসবার্গে ০ ও ২২ রান করেন। এতে সমালোচনার তীরে বিদ্ধ হন মুশফিক। তবে অভিজ্ঞ এই উইকেটকিপার পাশে পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। জোহানেসবার্গ টেস্ট শেষে তার কাছে জানতে চাওয়া হয়েছিল সেঞ্চুরিয়নে দ্বিতীয় ও শেষ টেস্টের একাদশ থেকে মুশফিককে বাদ দেওয়া বা ড্রপ করার দুঃসাহস বাংলাদেশের আছে কিনা? জবাবে শান্ত বলেছিলেন, ‘এখন পর্যন্ত আমার মনে হয় যে মুশফিক ভাই বাংলাদেশ ক্রিকেটের জন্য যতটুকু করেছেন বা এখনও যেভাবে করছেন, আমার বিশ্বাস যে তার অনেক কিছু দেওয়ার বাকি আছে এখনও। যেভাবে তিনি দিনের পর দিন পরিশ্রম করছেন, দলের জন্য খেলছেন, বিশেষ করে কঠিন সময়ে রান করেন।’

অবশ্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে মুশফিকের পরিসংখ্যান দারুণ। জোহানেসবার্গ টেস্ট শুরুর আগে তার গড় ছিল ৪৪-এর বেশি। এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৫ ইনিংসে তিনি ৫০ গড়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭০১ রান করেছেন। এই সময়ে শতক দুটি, ফিফটি একটি। মুশফিকের ওপর তাই শান্তর আস্থা অনেক বেশি। তিনি বলেছিলেন, মুশফিক ভাইয়ের কথা বলব, (টেস্ট চ্যাম্পিয়নশিপের) এই চক্রে অনেক ভালো ক্রিকেট খেলছেন। এ বছর প্রায় ৪৪ গড়ে ব্যাট করছেন। শুধু ব্যাটিং না, ব্যাটিংয়ের পাশাপাশি আরও অনেক কিছু থাকে ড্রেসিংরুম বলেন বা মাঠের মধ্যে বলেন, উনার অভিজ্ঞতাটা অনেক কাজে লাগে। মুশফিক ভাইকে নিয়ে আমার মধ্যে একদম কোনো সংশয় নেই।’ শান্তর বিশ^াস ছিল, দ্বিতীয় টেস্টে মুশফিক ভালোভাবে কামব্যাক করবেন। তবে কুঁচকির চোটে সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না ৩৯ বছর বয়সী মুশফিকের।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার
কমলগঞ্জের পাড়ায় পাড়ায় চলছে রাস উৎসবের মহড়া
সিলেটসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস