নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সিলেটে ২৪ নভেম্বরের বিক্ষোভ কর্মসূচি সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/১১/২০২৬ ০৯:১৬:২১ অপরাহ্ন

নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক

ছবি:সংগৃহীত


সারা দেশে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর নাশকতার প্রতিবাদে আগামী ২৪ নভেম্বর (মঙ্গলবার) সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এ কর্মসূচি সফল করতে দলটির জেলা ও মহানগর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। পাড়া-মহল্লাসহ প্রতিটি এলাকায় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে হবে, যাতে কেউ জনগণের জানমালের ক্ষতি করতে না পারে।

তিনি আরও বলেন, আগামী ২৪ নভেম্বর আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ থেকে সব ধরনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হবে।

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় সভাপতির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন, রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা কিংবা নাশকতা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। বিগত সময়ের অপশাসন ও অত্যাচারের কারণে দেশের মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের যেকোনো নৈরাজ্য রুখে দিতে সিলেটের জাতীয়তাবাদী শক্তি রাজপথে সক্রিয় রয়েছে। ২৪ নভেম্বরের কর্মসূচি সফল করতে জেলা ও মহানগরের সব পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ঋণ ও কুটিরশিল্পবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

এ ছাড়া বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি এবং জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক।

সভায় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল হাকিম চৌধুরী, মাহবুব রব ফয়সল চৌধুরী, ইকবাল আহমদ তাফাদার, আমীর হোসেন, মাহবুব কাদির শাহী, সাদিকুর রহমান সাদিক, সিদ্দিকুর রহমান পাপলু, মামুনুর রশিদ মামুন, মুকুল মোর্শেদ, আব্দুল আহাদ খান জামাল, সৈয়দ সাফেক মাহবুব, মো. শামীম আহমেদ, শাকিল মুর্শেদ, আফসর খান, মকসুদ আহমদ, দেলোয়ার আহমদ দিনার, আব্দুস সালাম টিপু, জসিম উদ্দিন, মাহবুব আলম, আব্দুল লতিফ খান, বজলর রহমান ফয়েজ, সৈয়দ রহিম আলী রাশু, সুমেল আহমদ চৌধুরী, শেখ কবির হোসেন, সুদীপ জোতি এ্যাষ, জুবের আহমদ, ফজলে রাব্বি আহসান, মফিজুর রহমান জুবেদ, সাব্বির আহমদ, শফিক নূর, আব্দুল মালিক শেকু, আব্দুস সবুর, আব্দুল আহাদ, রাসেল আহমদ ও জসিম আহমদ।

সভায় জানানো হয়, আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। কর্মসূচি সফল করতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার
কমলগঞ্জের পাড়ায় পাড়ায় চলছে রাস উৎসবের মহড়া
সিলেটসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস