আওয়ামী লীগের না/শকতার প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের বি/ক্ষোভ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

আওয়ামী লীগের না/শকতার প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের বি/ক্ষোভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৬ ১০:২০:২২ অপরাহ্ন

আওয়ামী লীগের না/শকতার প্রতিবাদে সিলেটে  স্বেচ্ছাসেবক দলের বি/ক্ষোভ

ছবি:সংগৃহীত


সারাদেশে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার (২২ নভেম্বর) বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব শাকিল মুর্শেদ।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহ্বায়ক আলী মো. নুরুল হুদা দীপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুর রউফ, সৈয়দ সরওয়ার রেজা ও জাহাঙ্গীর মিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিছবাউর রহমান, সালেক আহমদ, খন্দকার ফয়েজ আহমদ, সাঈদ মাহমুদ ওয়াদুদ, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, সাইফুল আলম কোরেশী, প্রভাষক মাকসুদ আলম ও আয়াত আলী প্রিন্স। আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ঝলক আচার্য্য ও আশিকুর রহমান আশিকও মিছিলে অংশ নেন।

উপজেলা পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন ও সদস্যসচিব জুয়েল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট আলা উদ্দিন, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান ও সদস্যসচিব আব্দুল্লাহ ইলিয়াস এবং জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম লেইছ, সদস্যসচিব অ্যাডভোকেট রুহুল আমিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার
কমলগঞ্জের পাড়ায় পাড়ায় চলছে রাস উৎসবের মহড়া
সিলেটসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস