গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৬ ১১:০১:১০ অপরাহ্ন

গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ১৭টি লিস্টার মেশিন ও তিনটি জেনারেটর ধ্বংস করা হয়েছে। এ সময় বালুভর্তি দুটি বাল্কহেডের ইঞ্জিন অকার্যকর করা হয়। আটক করা হয় তিনজনকে। তাঁদের মধ্যে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গোয়াইনঘাট থেকে উত্তর হাতিরপাড়া পর্যন্ত পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে চিহ্নিত বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বালির হাওর, নাইন্দার হাওর, মুকতলা, বাংলাবাজার, নয়াগাঙেরপাড় ও বুধিগাঁও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত এসব যন্ত্রপাতি ধ্বংস ও অকার্যকর করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক তিনজনের মধ্যে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি দুজনের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ অভিযান পরিচালনা করেন। এ সময় গোয়াইনঘাট থানা-পুলিশ তাঁকে সহযোগিতা করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গোয়াইনঘাটের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার
কমলগঞ্জের পাড়ায় পাড়ায় চলছে রাস উৎসবের মহড়া
সিলেটসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস