চুনারুঘাটে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০০ AM

চুনারুঘাটে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ০৮:৩৩:৪৯ AM

চুনারুঘাটে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কৃষক ওয়াহিদ মিয়ার কম্বাইন হারভেস্টার হস্তান্তর করা হয়


শ্রমিকদের উপর নির্ভরশীলতা কমিয়ে কৃষকের উৎপাদন খরচ এবং সময় কমিয়ে অধিক লাভবান করার উদ্দেশ্যে কৃষিতে যান্ত্রিকীকরণ করার লক্ষ্যে  হবিগঞ্জের চুনারুঘাট  উপজেলায় সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি উন্নয়ন সহায়তায় কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার  ৩০ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কৃষক ওয়াহিদ মিয়ার কম্বাইন হারভেস্টার হস্তান্তর করা হয়। আদি কোম্পানির কম্বাইন হারভেস্টার মেশিনের ক্রয়মূল্য ৩০  লাখ টাকা। সরকার ৫০ শতাংশ ভর্তুকি দেয়ায় কৃষক এ মেশিনটি ৫০ শতাংশ মূল্য নির্ধারণ করে ১৫ লাখ টাকায় ক্রয় করতে পারছেন ওই কৃষক ।

২০২২-২৩ অর্থবছরের প্রথম ধাপে কৃষকদের আবেদনের প্রেক্ষিতে চুনারুঘাট উপজেলায় ৫ টি কম্বাইন হারভেস্টার বরাদ্দ দেয়া হয়েছে । 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেশিন  হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন-  চুনারুঘাট  উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক , উপজেলা কৃষি অফিসার মো. মাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সজীব হোসেন প্রমুখ।


জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব