নবীগঞ্জে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৯ AM

নবীগঞ্জে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/১২/২০২৩ ০৮:১৫:৫৮ AM

নবীগঞ্জে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

ছবি : নিজস্ব


নবীগঞ্জ উপজেলায় ২০২৩-২৪ মৌসুমে ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক বিতরণ করা হয়েছে। শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে ৫শত প্রান্তিক কৃষকদের বীজ ও সার দেওয়া হয়।

নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসে উপজেলার ১৩টি ইউনিয়নের ৫শত কৃষকদের মধ্যে পাঁচ কেজি করে উফশী জাত ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি বলেন, বর্তমান সরকার এই চলতি মৌসুমের সময়ে কৃষক সমাজের উন্নয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, মহিলা ভাইস চেয়াম্যান নাজমা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল,দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সেলিম তালুকদার ও উপজেলা ১৩ টি ইউনিয়নের কৃষকগণ।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব