হবিগঞ্জের সাবেক মেয়র জিকে গউছকে সিলেট কারাগারে হস্তান্তর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৯ AM

হবিগঞ্জের সাবেক মেয়র জিকে গউছকে সিলেট কারাগারে হস্তান্তর

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৩ ০৪:২১:৩৩ AM

হবিগঞ্জের সাবেক মেয়র জিকে গউছকে সিলেট কারাগারে হস্তান্তর

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ জিকে গউছ।


বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ জিকে গউছকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে সিলেট কারাগারে পাঠানো হয়েছে ।

শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে একটি কালো রঙের হাইয়েস গাড়িতে করে তাকে সিলেট নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, আগামী ৫ ডিসেম্বর সিলেট বিশেষ ট্রাইব্যুনালে সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া হত্যা মামলার শুনানী রয়েছে। সেই মামলায় জি কে গউছকে আদালতে হাজির করা হবে। এরই পরিপ্রেক্ষিতে জিকে গউছকে পাঠানোর জন্য সিলেট বিশেষ ট্রাইব্যুনাল আদালত থেকে হবিগঞ্জ জেলা কারাগারে চিঠি দেওয়া হয়। এজন্য সিলেট কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। এরপর তাকে আবার হবিগঞ্জ জেলা কারাগারে আনা হবে।

এর আগে গত ২৯ আগস্ট সন্ধ্যায় জিকে গউছকে গ্রেপ্তার করে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে সেখান থেকে কারাগারে পাঠানো হয়।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরকে হত্যা ষড়যন্ত্রের মামলায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। জিকে গউছ আওয়ামী লীগের এই দুই নেতাকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছিলেন। এ ঘটনায় ২০১৫ সালের ২৮ আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায় তার বিরুদ্ধে মামলা হয়। ৪ সেপ্টেম্বর জিকে গউছসহ ৫ বিএনপি নেতাকে ঢাকা কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব