মাধবপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৯ AM

মাধবপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৩ ০৭:০২:৫৩ AM

মাধবপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিকী ছবি


হবিগঞ্জের মাধবপুরে রমজান আলী (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের সাহেব আলীর ছেলে।

প্রতিবেশী সূত্রে জানা যায়, রবিবার (৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে রমজান আলী তাঁর টিন সেটের বসত ঘরের দরজা ভেতর থেকে আটকিয়ে গলায় ফাঁস দেয়। প্রতিবেশীরা ঘরের দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘরের মাচানের সাথে ঝুলন্ত অবস্থায় রমজান আলীর লাশ উদ্ধার করে। তার দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। জানাযায় দুই মাস আগে রমজান আলীর স্ত্রী তার ছেলে মেয়েদের তাদের নানা বাড়ি শ্রীমঙ্গলে রেখে সৌদি আরবে চলে যায়।এইদিকে রমজানের স্ত্রী চলে যাওয়ায় সে বাড়িতে একাই থাকত। রমজান মাদকাসক্ত ছিল, কখনো কখনো অতিরিক্ত মাদক সেবনের ফলে পাগলের মতো আচরণ করতো। দুই মাস পূর্বেও সে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। 

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে এসআই ফজলুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব