কমলগঞ্জে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ প্রদান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২৭ AM

কমলগঞ্জে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৩ ০৬:৩১:২৮ AM

কমলগঞ্জে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ প্রদান

কমলগঞ্জে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ প্রদান।


আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজারের কমলগঞ্জে প্রায় ৫ হাজার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য  উপকরণ বিতরণ করা করেছে।

সোমবার (৪ ডিসেম্বর) বিকাল তিনটায় উপজেলার তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন বিদ্যালয়ের  ৫ হাজার  শিক্ষার্থীকে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের  মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান। গুড নেইবারস্ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম মাঈনুদ্দীন মাইনুলের সভাপতিত্বে ও একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক আনিসুজ্জামান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, গুড নেইবারস্ মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক বিপুল রেমা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের প্রধান রাজিয়া সুলতানা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব