শ্রীমঙ্গল চা বাগানে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৬ AM

শ্রীমঙ্গল চা বাগানে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১২/২০২৩ ১২:৪৮:২৪ PM

শ্রীমঙ্গল চা বাগানে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন


'স্বেচ্ছাসেবকের মাধ্যমে সংহতি' এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস -২০২৩ উদযাপন করা হয়েছে।মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় এই দিবসটি উদযাপিত হয়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় প্রকল্পের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের সচেতনতামূলক শোভাযাত্রা বাগান প্রদক্ষিণ করে। পরে প্রকল্প অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (জাগছড়া বিডি-০৪০৫) এর প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী। 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি ও মানবাধিকার কর্মী জনক দেববর্মা, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিলেট রিজিয়ন এর পার্টনারশিপ ফ্যাসিলিটেটর মার্ক শাওন ত্রিপুরা, জাগছড়া প্রকল্প ব্যবস্থাপক লুকাস রাংসাই,গণমাধ্যম কর্মী সাজু মারছিয়াং প্রমুখ। 

আলোচনা সভায় সঞ্চালনা করেন মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (জাগছড়া বিডি-০৪০৫) এর সমাজকর্মী ফ্লোরিস আমসে এবং রাইমন বিশ্বাস। এসময় আরোও উপস্থিত ছিলেন প্রকল্পের হিসাবরক্ষক উইলিয়াম পাত্র।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব