কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২৭ AM

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১২/২০২৩ ০৫:৩০:০০ AM

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১


মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় মো. আওলাদ হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলর পিছনে থাকা রাসেল (২০) নামে একজন গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আওলাদ হোসেন (২০) উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আসাদুল মিয়ার ছেলে। ছেলের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন মা বাবা ভাই ও আত্বীয় সজন। এসময় তাদের  কান্নার আহাজারিতে ভাড়ি হয় পুরা হাসপাতাল।

স্থানীয় সুত্রে জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশের সামনে মোটরসাইকেল করে নিজ বাড়িতে যাচ্ছিলেন দুই মোটরসাইকেল আরোহী। এসময় সরাসরি অচেনা একটা গাড়ি এসে ধাক্কা মেড়ে ফেলে চলে যায়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় মো. আওলাদ হোসেনের। সাইকেলের পিছনে বসে থাকা রাসেল নামে একজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজু চন্দ্র। এসময় গুরুতর আহত হওয়া রাসেলকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিহতের ভাই হোসেন মিয়া জানান, আমার ভাই আমার চোখের সামনে থেকে সাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছে। এভাবে তার মৃত্যু কোনো ভাবে কামনা করিনি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ও আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি আরও বলেন, দূর্ঘটনায় পালিয়ে যাওয়া গাড়িকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব