১৬টি দল নিয়ে সিপিএস টি-২০ ক্রিকেট উদ্বোধন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২৭ AM

১৬টি দল নিয়ে সিপিএস টি-২০ ক্রিকেট উদ্বোধন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১২/২০২৩ ০৬:২৫:৪৭ AM

১৬টি দল নিয়ে সিপিএস টি-২০ ক্রিকেট উদ্বোধন


ব্যাপক উদ্দীপনায় মঙ্গলবার (৫ ডিসেম্বর)  দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগান মাঠে ১৬ টি দলের অংশ গ্রহণে উদ্বোধন হয়েছে সিপিএস টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট ২০২৩ এর। 

রেমিট্যান্স যোদ্ধা শিবলী আহমদ চৌধুরীর উদ্যোগে আয়োজিত দেড় লাখ প্রাইজ মানি এ টূর্ণামেন্ট  উদ্বোধন করেন মৌলভীবাজার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমান।  

শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো জুয়েল আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কানাডা প্রবাসী কুদ্দুস চৌধুরী, টূর্ণামেন্ট উদ্যোক্তা প্রবাসী শিবলী আহমদ চৌধুরীর পক্ষে উপস্থিত ছিলেন শিরিন চৌধুরী, শাম্মি চৌধুরী ও জসিম চৌধুরী।

সিলেট বিভাগের মোট ১৬ টি দল এ টূর্ণামেন্টে অংশ গ্রহণ করে। উদ্বোধনী খেলায় ২০ ওভারে ৪ উইকেটে চৌমুহনী সুপার ফাইটার মাধবপুর হবিগঞ্জ রান সংগ্রহ করে ১৭০। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৭ ওভার ৩ বলে ১৭১ রান করে ৬ উইকেটে জয়লাভ করে মৌলভীবাজার ক্রিকেট একাডেমি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব