ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে রঞ্জিত সরকার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আন্দিউড়া দূর্গাপুর এলাকার সখি চরণ সরকারের ছেলে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দূর্গাপুর এলাকা থেকে গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, দূর্গাপুর এলাকার রঞ্জিন সরকারের বসতঘর থেকে প্রায় ১৫০ গজ দূরে একটি জাম গাছে রঞ্জিতের লাশ ঝুলন্তে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশ কে খবর দিলে উল্লেখিত স্থান থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
মাধবপুর থানার এসআই মিজানুর রহমান লাশের সুরতহাল করেন।
এম সি




