নির্বাচনী আচরণবিধি ভঙ্গে ব্যারিস্টার সুমনকে শোকজ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৯ AM

নির্বাচনী আচরণবিধি ভঙ্গে ব্যারিস্টার সুমনকে শোকজ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১২/২০২৩ ০১:৪৫:০৪ AM

নির্বাচনী আচরণবিধি ভঙ্গে ব্যারিস্টার সুমনকে শোকজ

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।


জনাকীর্ণ বাজারে রাস্তা বন্ধ করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। 

নির্বাচনি অনুসন্ধান কমিটির নিকট বিষয়টা প্রতীয়মান হয়েছে মর্মে সোমবার (৪ ডিসেম্বর) এক পত্রে এর ব্যাখ্যা দিতে ব্যারিস্টার সুমনকে নির্দেশ দেওয়া হয়েছে। হবিগঞ্জ-৪ আসনের অনুসন্ধান কমিটি কার্যালয় থেকে হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল এই নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক আগামী ৭ ডিসেম্বর সুমন ব্যাখ্যা দেবেন বলে জানিয়েছেন।

নির্বাচন অনুসন্ধান কমিটির দেওয়া পত্রে বলা হয়, গত ২ ডিসেম্বর সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে এক নির্বাচনী জনসভা করেন ব্যারিস্টার সুমন। প্রথমত, উহা একটি জনাকীর্ণ বাজার। দ্বিতীয়ত, উক্ত নির্বাচনী সমাবেশের জন্য বাজারের তিন রাস্তার মোড়সহ উক্ত বাজারের ওপর দিয়ে চলাচলকারী প্রধান তিনটি সড়ক বন্ধ করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়। তৃতীয়ত, উক্ত নির্বাচনী সমাবেশের বিষয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি।

ফলে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি-০৬ (খ, গ, ঘ) ভঙ্গ করা হয়েছে বলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। আগামী ৭ ডিসেম্বর তারিখের মধ্যে ব্যারিস্টার সুমনকে এই কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

পত্রটির অনুলিপি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন), হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবং হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

ব্যারিস্টার সুমন নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলতে চান জানিয়ে বলেন, কমিটির কাছে আমি ৭ ডিসেম্বর লিখিত ব্যাখ্যা দেব। আমি বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে মানুষ আমাকে ভালোবেসে দেখার জন্য  ছুটে আসে। সেদিন ও বিকল্প হয়নি। কিন্তু  বুঝতে পারিনি সেখানে এত মানুষ হবে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব