শ্রীমঙ্গলে আসাসিক হোটেল থেকে লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে মূল আসামি গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৭ AM

শ্রীমঙ্গলে আসাসিক হোটেল থেকে লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে মূল আসামি গ্রেফতার

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১২/২০২৩ ০৩:০১:২৮ AM

শ্রীমঙ্গলে আসাসিক হোটেল থেকে লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে মূল আসামি গ্রেফতার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আবাসিক হোটেল থেকে অর্ধগলিত এক ব্যাক্তির মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে মূল আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গনে  প্রেস ব্রিফিং মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান।

প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল নতুনবাজার এলাকার আবাসিক হোটেল মুন এর একটি তৃতীয় তলার একটি কক্ষ থেকে অর্ধগলিত এক ব্যাক্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের মৃত ইনু মীরের ছেলে ইন্তাজ মীর (৫২)।

পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত একমাত্র আসামী মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজুড়া (সোনাপুর) গ্রামের মৃত আবারক মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৪৫)। হত্যাকারীকে গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়সহ শ্রীমঙ্গল থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ফোর্স।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব