নবীগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৪ AM

নবীগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ০৯:১৬:৩৬ AM

নবীগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

ছবি: নিজস্ব


শেখ হাসিনার বারতা নারী পুরুষের সমতা’ ‘নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ শে নভেম্বর হতে ১০ই ডিসেম্বর) এবং বেগম রোকেয়া দিবস (০৯ ডিসেম্বর) উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ ডিসেম্বর ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি রাকিল হোসেন, সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর কর্মকর্তা রিমা আক্তার চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সফল জয়িতা দিলারা হোসেন, দুলাল আহমদ, মোছা আকলু বেগম, পুতুল দাশ, মহিলা কাউন্সিলর পারুল আক্তার, ইউপি মহিলা সদস্য মরিয়ম বেগম, শামছুন নাহার প্রমুখ, উপজেলা প্রশাসনের প্রশাসনিক বর্মকর্তা মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে ৫টি কেটাগরিতে ৫ জন জয়িতাকে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন- অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী ক্যাটাগরিতে কাজল রাণী গোপ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে উঠে দাঁড়িয়েছেন যে নারী ক্যাটাগরিতে পুতুল দাশ, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে দিলারা হোসেন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে সীমা সিদ্দিকা, সফল মা ক্যাটাগরিতে মোছাঃ আকুল বেগম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ বলেন, নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়ার দেখানো পথে আজ নারীরা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের সাক্ষর রাখছেন।নারী পুরুষের সঅবস্থানই দেশকে এগিয়ে নিতে পারবে।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে মনে করি পুরুষের চেয়ে নারীরা শক্তিশালী। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, মায়ের সম্মান বলেই যুদ্ধ করেছি। বাবা চাকুরী করলে অবসর হয়। কিন্ত মায়ের কখনো অবসর হয়না। বিয়ের পর থেকে যে চাকুরী শুরু হয় মৃত্যু আগ পর্যন্ত থাকে। পরিশেষে তিনি বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্বরন করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব