বিদায় নিলেন সিদ্ধার্থ ভৌমিক, নতুন ইউএনও নীলিমা রায়হানা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৪ AM

বিদায় নিলেন সিদ্ধার্থ ভৌমিক, নতুন ইউএনও নীলিমা রায়হানা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৩ ১২:০৫:০৩ PM

বিদায় নিলেন সিদ্ধার্থ ভৌমিক, নতুন ইউএনও নীলিমা রায়হানা

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শনিবার (৯ডিসেম্বর) শেষ কর্মদিবস ছিল ইউএনও সিদ্ধার্থ ভৌমিকের। সকালে অফিসে আসা মাত্রই উপজেলা পরিষদ চত্বরে ইউএনওকে দেখতে ভিড় জমান স্থানীয়রা। বিদায় বেলায় ইউএনওর  সামনে এসে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। এই উপজেলা ছেড়ে নতুন কর্মস্থলে হবে তার গন্তব্য। তার বিদায়ে উপজেলা জুড়ে বইছে বেদনার সুর। এ যেন আত্মারা আত্মীয় বিদায়ের ক্ষণে প্রিয়জনের ভালবাসার একান্ত আকুতি। নিজের সৃষ্টিশীল কাজ আর উদ্যমী মানবিক চরিত্রের কাজের মাধ্যমে এরই মধ্যে তিনি উপজেলা বাসীর মন জয় করেছেন।

শনিবার (৯ ডিসেম্বর)   সহকর্মী ও উপজেলাবাসীর কাছ থেকে অশ্রুসিক্ত বিদায় নিলেন চুনারুঘাটের  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক।   চুনারুঘাটে  ইউএনও হিসেবে ২০২১  সালের ৭ সেপ্টেম্বর  যোগ দেন ৩৩ তম বিসিএসের এ কর্মকর্তা। দায়িত্ব পালন করেন টানা দু বছর ৩ মাস।শনিবার  ইউএনও কার্যালয় থেকে বিদায়বেলায় দেখা গেলো হৃদয়বিদারক এক দৃশ্য। এর আগে উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে বিদায় জানানো হয় এ কর্মকর্তাকে। এ সময় উপজেলা পরিষদে জড়ো হন উপজেলার সর্বস্তরের মানুষ।

উপজেলা প্রশাসনের এ কর্মকর্তার বদলি  উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাবে সংবর্ধনার আয়োজন করেন। সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব এর  সঞ্চালনায় অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর , ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান  ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ওসি রাশেদুল হক, পিআইও প্লাবন পাল, কৃষি অফিসার মাহিদুল ইসলাম, সমাজ সেবা অফিসার বারেন্দ্র রায়, সহ উপজেলা পরিষদের সব দফতরের কর্মকর্তাগন,  জনপ্রতিনিধিগণ ও গণমাধ্যমকর্মীরা। তার বিদায়বেলায় উপস্থিত বেশিরভাগ মানুষের চোখেই ছিল জল। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। তৈরি হয় আবেগঘন এক পরিবেশ। ইউএনও হিসেবে যোগদানের পর থেকে  পরিকল্পিতভাবে গুছিয়ে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার নিরলস প্রচেষ্টা চালিয়ে যান সিদ্ধার্থ ভৌমিক ।

কার্যকালে তিনি উপজেলায় স্মৃতিসৌধ, শহীদ মিনার, ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন, উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষা, শিশুদের খেলাধুলা, বাধ্যতামূলক, প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য শিশু ও অভিভাবকদের উদ্বুদ্ধকরণ, ক্লাব স্কাউট গঠন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন, ঝরেপড়া শিশুদের বিদ্যালয়ে নেয়া, চা শ্রমিক জনগোষ্ঠীর শিশুদের স্কুলে ভর্তি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, পুষ্টিহীন মা ও শিশুদের সুস্বাস্থ্য রক্ষা, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রাথমিক শিক্ষা পদকে ভূষিত হন। এর আগে  স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাষ্ট্রিয় প্রতিষ্ঠান ও সমাজে সু-শাসন প্রতিষ্ঠার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান, দক্ষতা এবং ই- ফাইলিং সহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক অর্জনের স্বীকৃতি স্বরূপ তিনি ‘শুদ্ধাচার ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা- মোতাবেক শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়।  এক কথায় তার কর্মকাণ্ডে চুনারুঘাট  মানুষের মন জয় করেছেন তিনি।

এদিকে তার স্থলাভিষিক্ত হয়েছেন সিলেট ওসমানী নগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা। তিনিও ৩৩ তম বিসিএসের এ কর্মকর্তা।

চুনারুঘাট উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম সুমন সহ ৭ একাধিক বাসিন্দা বলেন, অসহায় দুস্থরা তাদের প্রয়োজনে ইউএনও সিদ্ধার্থ ভৌমিক এর  কাছে গিয়ে কখনো খালিহাতে ফেরেনি। সকলের সঙ্গে হাস্যজ্জ্বলভাবে কথা বলতেন তিনি। সরকারি-বেসরকারি যেকোনো দপ্তরে কেউ হয়রানি হলে তা তাৎক্ষণিক সমাধান করতেন তিনি। অনেক অসৎ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থ্যাও নিয়েছেন। তাই তার কাছে গিয়ে সরাসরি কথা বলার সুযোগ পেতো সবাই। উপজেলার সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়নের পাশাপাশি অনেকের কর্মস্থান করে দিয়েছেন। তার মতো জনবান্ধব ইউএনওকে হারানো মেনে নেওয়া আমাদের জন্য কষ্টদায়ক।

প্রসঙ্গত : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে সোমবার (৪ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে সারাদেশের ৪৭ জন ইউএনওকে বদলি করা হয়। সেই তালিকায় রয়েছে  চুনারুঘাট  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক এর  নাম। উপজেলায় দীর্ঘ ২ বছর ৩ মাস দায়িত্ব পালন করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে মিশে গেছেন তিনি। তাই তার বদলির খবরে কান্নায় ভেঙে পড়েন উপজেলার হাজারো মানুষ।

উল্লেখ্য গত ৩ ডিসেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি স্বাক্ষরিত এক আদেশে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়।  চুনারুঘাটে  বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক কে সিলেটের গোয়াইনঘাট উপজেলায়  বদলি করা হয়েছে। আর চুনারুঘাটে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নীলিমা রায়হানাকে  পদায়ন করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব