হবিগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষে দুই সাংবাদিকসহ আহত ৫০
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৪ AM

হবিগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষে দুই সাংবাদিকসহ আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৩ ০৪:২৭:৫২ AM

হবিগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষে দুই সাংবাদিকসহ আহত ৫০

হবিগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষে দুই সাংবাদিকসহ আহত ৫০।


হবিগঞ্জে বিএনপির মানববন্ধনকে কেন্দ্র করে পুলিশ-বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুই সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন অনেকেই।


রবিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত মাইটিভির প্রতিনিধি শুভ ও দেশটিভির প্রতিনিধি হামজাসহ অন্তত ২০ জনকে হবিগঞ্জ ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।


স্থানীয়রা জানান, রবিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের দাবিতে শহরের শায়েস্তানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের শেষ পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ বাধে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুলিশ, সাংবাদিক, বিএনপির নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হন।


এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান জানান, মানববন্ধন শেষে বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বিএনপির মানববন্ধন শেষে দলটির নেতা-কর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনিসহ পুলিশের আরও ১০-১৫ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। ওই এলাকায় বর্তমানে পুলিশ ও র‍্যাব মোতায়েন রয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব