ছবি : নিজস্ব
হবিগঞ্জ জেলার বাহুবলে পেঁয়াজ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে, বাহুবল বাজার, মিরপুর বাজার সহ অন্যান্য বাজারে ১০ই ডিসেম্বর রোজ সোমবার সন্ধ্যার পর বাহুবল বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সিনিয়র সহকারী সচিব মো.রুহুল আমিন।
এ সময় পাইকারি এলসি পিঁয়াজের মূল্য প্রতি কেজি ১২০ টাকা।খুচরা এলসি পিঁয়াজের মূল্য প্রতি কেজি ১২৫ টাকা।পাইকারি ব্যবসায়ী থেকে খুচরা বিক্রেতারা ১ বা ২ বস্তার বেশি পেয়াজ একসাথে ক্রয় করতে পারবেন না।
ক্রেতাগণ খুচরা বিক্রেতার নিকট হতে একসাথে ১ কেজির বেশি পেঁয়াজ ক্রয় করতে পারবেন না, এবং যাদের দোকানে পেঁয়াজ নেই, তাদেরকে পেঁয়াজ এনে বিক্রি করার জন্য বলা হয়েছে। সকলের সহযোগিতা কামনা করেন।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন কেউ নির্দেশ অমান্য করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
এম সি




