অবরোধ সফলে নবীগঞ্জে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৪ AM

অবরোধ সফলে নবীগঞ্জে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/১২/২০২৩ ০৩:২২:৩৮ AM

অবরোধ সফলে নবীগঞ্জে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল


বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ সফলে ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ এর নেতৃত্বে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর ) ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় মিছিলটি শুরু হয়ে আউশকান্দি পয়েন্ট মোড়ে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ ,নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান , নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী নাবেদ মিয়া  ও নবীগঞ্জ উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।মিছিল থেকে একতরফা তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, গ্রেফতার, গুম, নির্যাতন বন্ধ ও রাজবন্দীদের মুক্তির দাবিতে স্লোগান দেয়া হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব