বিজয় দিবসে পর্যটকদের জন্য উন্মুক্ত কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ PM

বিজয় দিবসে পর্যটকদের জন্য উন্মুক্ত কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৩ ০৫:০৫:৩৭ AM

বিজয় দিবসে পর্যটকদের জন্য উন্মুক্ত কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান


১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। পর্যটকরা কোন টিকিট ছাড়াই সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঘুরে দেখতে পারবেন লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম বন। পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরই লাউয়াছড়ার বনের অবস্থান। সিলেট বিভাগে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এ বন অবস্থিত।

বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.শহিদুল ইসলাম বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিনা টিকিটে পর্যটকরা জাতীয় উদ্যান ঘুরে দেখার জন্য উন্মুক্ত থাকবে।

লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের ৭টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও ১০টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত ১২৫০ হেক্টর আয়তনের জীববৈচিত্র্যময় বনকে ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার জাতীয় উদ্যান হিসেবে ঘোষনা করে। লাউয়াছড়া জাতীয় উদ্যান বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড.মো. জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করে বলেন, মন্ত্রনালয়ের নির্দেশনায় বিজয় দিবসে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান উন্মুক্ত থাকবে। শুধুমাত্র এ দিন সব শ্রেণিপেশার মানুষ বিনামূল্যে  জাতীয় উদ্যানে প্রবেশের সুযোগ পাবেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব