চুনারুঘাটে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১৫
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৮ AM

চুনারুঘাটে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১৫

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১২/২০২৩ ০২:১২:৪৭ AM

চুনারুঘাটে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১৫


শিক্ষা সফরে হবিগঞ্জের চুনারুঘাট গিয়ে বর্বর হামলার শিকার হয়েছেন সিলেটের বিশ্বনাথ পৌর শহরের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তদের হামলার পর থানা পুলিশ এসে আহতসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকদের উদ্ধার করে।

জানা যায়, বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রায় ১০০ জন শিক্ষার্থীদের নিয়ে হবিগঞ্জের চুনারুঘাটে গ্রিনল্যান্ড পার্কে যাওয়া হয়। পার্কের সামনের রাস্তায় বাস দাঁড়ালে শিক্ষার্থীরা নামার সময় সেখানে অবস্থানরত একটি টমটমের যাত্রী এক শিক্ষার্থীকে গালি দিলে এনিয়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এতে প্রতিষ্ঠানের প্রায় ১৫-২০ জন শিক্ষার্থী-শিক্ষক আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বিশ্বনাথে নিয়ে আসা হয়।

বর্তমানে গুরুতর আহত ৭ জন শিক্ষার্থী বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রফিক আহমদ।

আহতদের মধ্যে রয়েছেন- শিক্ষিকা ফাইজা খানম, শিক্ষক আব্দুল মুবিন। শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন-নাঈম আহমদ, খালেদ, আব্দুল গফুর, সাকিব, সুলতান,মাহিশা,ইভা, সাদিয়া, তানহাসহ আরও কয়েকজন।

শিক্ষার্থীদের ওপর এমন হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন সিলেট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, পৌর মেয়র মুহিবুর রহমানসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।

এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে সড়ক অবরোধ করে বিশ্বনাথ তরুণ-যুব সমাজের ব্যানারে। প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে শাস্তির আওতায় নিয়ে আসার আল্টিমেটাম দিয়েছেন তারা।

এ ব্যাপারে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রফিক আহমদ বলেন, গ্রিনল্যান্ড পার্কে যাওয়ার পর বাস থেকে শিক্ষার্থীরা নামার সময় সেখানে অবস্থানরত একটি টমটমের যাত্রী আমাদের এক শিক্ষার্থীকে গালি দিলে এনিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর আমরা শিক্ষার্থীদের পার্কের ভিতরে প্রবেশ করে শিক্ষার্থীদের এমন আচরণে দুঃখপ্রকাশ করি, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। কিন্তু সেই যাত্রী তাতে শান্ত না হয়ে নিজের সাঙ্গপাঙ্গকে জড়ো করে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করে। এমন অবস্থা দেখে আমরা ৯৯৯ ও সেখানকার উপজেলা চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করি। তারা আমাদেরকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিলেও কার্যত কিছুই হয়নি।

এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। তবে জড়িতদের চিহ্নিত করতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব