কমলগঞ্জে বসন্ত লক্ষ্মী মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্বোধন।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর পূর্ব পল্লীতে সমাজসেবা মূলক স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান 'বসন্ত লক্ষ্মী' মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে এলাকার অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
এসময় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
ফাউন্ডেশনের সভাপতি আয়কর অফিসার কাজল সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ,মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কমলা বাবু,স্থানীয় ইউপি সদস্য সত্যজিৎ সিংহ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এলাকার ২শ পরিবারের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি কাজল সিংহ গ্রামের অসহায় দুঃস্থ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়েই তাঁর বাবা মায়ের নামে এ প্রতিষ্ঠান ঘোষনা করেন।
জৈন্তাবার্তা/জেএ




