আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৮ AM

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১২/২০২৩ ০৭:৩৪:৩১ AM

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন


আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমূখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 

ঘন কোয়াশায় আচ্ছন্ন ভোর সকালে শহীদ মিনার ও বীর মুক্তিযুদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস বীর উত্তম এর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি অর্পণ। সূর্যোদয়ের সাথে সাথে এবিসি সরকারি স্কুল মাঠ প্রাঙ্গণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী। ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারীদের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালিত হয়। বিকেলে স্কুল, কলেজের শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠেে সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে মহান বিজয় দিবসের আনন্দমূখর উৎসব।

মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দসহ সাধারণ জনগণ। উৎসবমুখর পরিবেশের এই দিনটি উপভোগ করেন সকল শ্রেণির মানুষ।

তাছাড়া উপজেলার সকল সেক্টরের মর্যাদাপূর্ণ জায়গাটি বিভিন্ন আলোক সজ্জায় সজ্জিত ছিল যা মনে করিয়ে দেয় সেই ৫৩বছরের পূর্বের আজকের এই দিনের কথা। যখন বাঙালীদের কাছে আত্মসমর্পণ করেছিল প্রায় ৯৩হাজার পাক হানাদার বাহিনী।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব