ছবি : নিজস্ব
হবিগঞ্জের লাখাই উপজেলায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভ অনুষ্ঠান সূচনা হয়। দিবসটি উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য সরকারী স্বায়াত্বশাসিত, বেসরকারি আধাসরকারীপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা পরিষদের কেন্দ্রীয় স্মৃতি সৌধ, কৃষ্ণপুর বধ্যভূমি সহ বিভিন্ন বিদ্যালয়ের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৯ টায় কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, স্কুল কলেজ, মাদ্রাসাসহ শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউট, গার্লস গাইড ও শিশুকিশোর সংগঠন অংশ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৬ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান পরিচালনায় উপজেলা প্রশাসন আয়োজনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম লাখাই থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালাহ উদ্দিন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম প্রমুখ।
সভার শুরুতে বীরমুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসন এর পক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সকল বীরমুক্তিযোদ্ধাদের প্রত্যেকের হাতে ৩ হাজার ৫ শত টাকার চেক তুলে দেয় অতিথিবৃন্দ। বিকাল ৪ টায় হ্যালিপ্যাড মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এম সি




