নবীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৮ AM

নবীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ১০:০৮:২৪ AM

নবীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলিফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ডিসেম্বর) দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বড় ভাকৈর গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন বড় ভাকৈর গ্রামে খসরু মিয়ার ফিশারিতে মাছ ধরাকে কেন্দ্র করে দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষের ঘটনায় বড় ভাকৈর গ্রামের আইন উল্লাহর পুত্র আলিফ মিয়া (৪৫) কে গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, বড় ভাকৈর গ্রামের খসরু মিয়ার ফিশারি ০৩ বছর যাবত লিজ নিয়ে আকবর উল্লাহর পুত্র আজাদ মিয়া (৫৫) মাছ চাষ করে আসছে। উক্ত ফিশারিতে মাছ ধরাকে কেন্দ্র করে একই গ্রামের মাসুক মিয়া পিতা মৃত জাহিদ উল্লাদের সাথে বাকবিতন্ড হয়। এক পর্যায়ে আজাদ মিয়ার পক্ষে হামলায় নিহত আলিফ মিয়াগং এবং মাসুক মিয়ার পক্ষে তোহেল মিয়া গংদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আলিফ মিয়া মারা যান।

ঘটনার সত্যতা স্বীকার করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী বলেন, এখনো কোন মামলা হয়নি তবে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব