শ্রীমঙ্গলে ভারতীয় চোরাই চিনিসহ গ্রেফতার ১।
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ভারতীয় ১০ বস্তা চিনি সহ কাদির (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় গাড়িতে থাকা অন্য একজন পালিয়ে যায়। চোরাই কাজে ব্যবহৃত একটি অটো সিএনজি গাড়ি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সিন্দুুরখা রোডের ইকরা মাদ্রাসা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ১০ বস্তা চিনি সহ আব্দুল কাদিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতের কাদির (৩৫) উপজেলার সিন্দুরখা ইউনিয়নের কুঞ্জবন গ্রামের কদর আলীর ছেলে। ১০ বস্তা ভারতীয় চিনি ও চোরাই কাজে ব্যবহৃত একটি অটো সিএনজি গাড়ি সহ তাকে গ্রেফতার করা হয়েছে। এসসময় গাড়ির ভিতরে থাকা একজন পালিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল কাদির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ভারতীয় ১০ বস্তা চিনি ও একটি সিএনজি জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
জৈন্তাবার্তা/জেএ




