মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস পালিত।
২০ ডিসেম্বর। মৌলভীবাজার স্থানীয় শহীদ দিবস। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১৯৭১ সালের ২০ ডিসেম্বর দুর্ঘটনাজনিত মাইন বিস্ফোরনে ২৪ জন মুক্তিযোদ্ধা মারা যান।
বুধবার দিবসটি পালন উপলক্ষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় জাতীয় সংগীত ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো. মনজুর রহমান (পিপিএম বার),অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামাল উদ্দিনসহ প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
জৈন্তাবার্তা/জেএ




