চুনারুঘাটে কুখ্যাত চোর শাহিন গ্রেফতার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৪ AM

চুনারুঘাটে কুখ্যাত চোর শাহিন গ্রেফতার

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১২/২০২৩ ০৬:০৫:২৭ AM

চুনারুঘাটে কুখ্যাত চোর শাহিন গ্রেফতার

চুনারুঘাটে কুখ্যাত চোর শাহিন গ্রেফতার।


চুরি, ডাকাতিসহ ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত কুখ্যাত চোর শেখ শাহিন (৩৮) কে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। গ্রেপ্তার শাহিন চুনারুঘাট  উপজেলার রানিগাঁও ইউনিয়নের গাভীগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র। 

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, থানার সহকারী  উপপরিদর্শক মহসিন কবির ও সহকারী উপ-পরিদর্শক সুমন মিয়া সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে পাশ্ববর্তী মাধবপুর উপজেলার হরিতলা জনৈক আব্দুল রউফের ভাড়া বাসায় অভিযান চালিয়ে  শাহিনকে গ্রেপ্তার করা হয়। শাহিনের বিরুদ্ধে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ডাকাতিসহ তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে চুরি, ডাকাতি সহ অপরাধমূলক কার্যক্রম করে আসছিল। শাহিন গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

অপরদিকে থানার উপপরিদর্শক ফারুক আহমেদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শানখলা ইউনিয়নের পাইকুড়া গ্রামের কুখ্যাত ডাকাত মোতাব্বির (২৯) কে গ্রেপ্তার করেন। সে ওই গ্রামের আলতা মিয়া ওরফে আব্দুল হকের পুত্র। তার বিরুদ্ধেও একাধিক ডাকাতির ঘটনায় মামলা রয়েছে। এধরণের অভিযান অব্যাহত আছে বলেও ওসি হিল্লোল রায় জানান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব